জেলার খবর

৮ দিন পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর
হিলি স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতদিন পণ্য আমদানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিলো।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন দেশ টিভিকে বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ ছিলো। এছাড়া ৮ জুলাই শুক্রবার ও ১৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ ছিলো।

‘সব ছুটি শেষে আজ (১৬ জুলাই) থেকে বন্দর দিয়ে আবারো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু ছিলো। এসময় আমদানিকারকরা বন্দরের ভেতরে আটকে পড়া পণ্য খালাস করতে পেরেছে। এছাড়া যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিক ছিলো।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ