জেলার খবর

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ সদস্যরা জানিয়েছেন, তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের বিষয়ে নানা ধরনের তথ্য দিচ্ছেন পক্ষে-বিপক্ষের বিক্ষুব্ধরা। কেউ কেউ নিজেদের আওয়ামী লীগের সমর্থক বলেও পরিচয় দিচ্ছেন।

পুলিশ বলছে, সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে শনিবার ভোর ৫টার দিকে স্থানীয় আহমেদ আলী ও মামুন সমর্থিত দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজীব দেশ টিভিকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি এখন শান্ত। শুনেছি দুজন মারাত্মক আহত হয়েছেন, তবে কীভাবে আহত হয়েছেন, তা আমরা এখনো বলতে পারছি না।’

আহতদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।

জরুরি বিভাগে চিকিৎসক শৈবাল বসাক বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়। গুলিতে একজনের পায়ের মাংস উড়ে গেছে, আরেকজনের গুলি কিডনি পর্যন্ত দেখা যাচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ