জেলার খবর

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিছা আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের লরেন্স গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাফিছা উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া গ্রামের মনির হোসেনের মেয়ে। সে তার নানার বাড়ি পরিবারের সঙ্গে বসবাস করতো। নানার বাড়ির উঠানে খেলতে গিয়ে সে এ দুর্ঘটনার শিকার হয়েছে।

স্বজনরা জানান, নাফিছা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে বৈদ্যুতিক মিটারের সঙ্গে লাগানো একটি তারের সঙ্গে স্পর্শ লাগলে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক শামীম মো. আফজাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ