জেলার খবর

ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে বাড়ির পাশের পুকুরে ডুবে সোহানা বেগম (৫) ও ফাতেমা বেগম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

সোহানা স্থানীয় মো. ফজলুল হকের মেয়ে। অপরদিকে ফাতেমা টাঙ্গাইলের নাগরপুর এলাকার মো. মতিনের মেয়ে।

স্থানীয় লোকজন জানান, মায়ের সঙ্গে দুই শিশু ওই বাড়িতে বেড়াতে আসে। শনিবার খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আইচা থানার কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ