জেলার খবর

নিজেদের ট্রাকের নিচে চাপা পড়ে ভাই-বোনের মৃত্যু

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

যশোর সদরে নিজেদের মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে তায়িবা (০৪) এবং কামাল হোসেনের ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইয়া (০২)।

জানা যায়, রোববার (১৭ জুলাই) সকালে কামাল হোসেন ট্রাক নিয়ে কাজে বের হওয়ার উদ্দেশে ব্যাক গিয়ারে দিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় উঠার চেষ্টা করছিলেন। এ সময় তায়িবা ও আবু হুরাইয়া খেলার ছলে ট্রাকের পেছনে চলে যায় এবং নিচে চাপা পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। কামাল ট্রাক থেকে নেমে দেখেন, দুই শিশু ট্রাকের নিচে চাপা পড়েছে।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বাড়িতেই আছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ