জেলার খবর

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে সেই তরুণ গ্রেফতার

ছবি নাই
ছবি নাই

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ায় অভিযোগে আকাশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে তাঁর বিরুদ্ধে মামলা হয়।

রোববার (১৭ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় গণমাধ্যমকে জানান, অভিযুক্ত কলেজছাত্রকে রাতে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ জুলাই) বিকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার এক কলেজছাত্র ধর্মকে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট দেন বলে স্থানীয়দের অভিযোগ। এটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন দিঘলিয়া বাজারে সংখ্যালঘুদের বাড়ি ও দোকানপাটে হামলা চালান।

এ সময় একটি বাড়িতে অগ্নিসংযোগ ও দুটি বাড়ি ভাঙচুর করা হয়। সেইসঙ্গে তিনটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। পরে দিঘলিয়া বাজারে ও সাহা পাড়ায় রাত ৯টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় আখড়াবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের কোষাধ্যক্ষ সুমঙ্গল কুমার গণমাধ্যমকে বলেন, ‌‘শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একদল উচ্ছৃঙ্খল লোক মন্দিরে হামলা চালায়। আমরা তখন ঘরে লুকিয়ে ছিলাম। হামলাকারীরা চলে গেলে মন্দিরে গিয়ে দেখি বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে তারা। পাশাপাশি দিঘলিয়ার স্বপন ডাক্তারের বাড়ির মন্দির ভাঙচুর এবং দিঘলিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে হামলাকারীরা। এ ঘটনায় জড়িতদের শাস্তি চাই আমরা।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ