জেলার খবর

বজ্রপাতে আ’লীগ নেতাসহ নিহত ২

 বজ্রপাত
বজ্রপাত

সিলেটে রাতের আঁধারে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশাদ মিয়া (৪৫)।

আহতরা হলেন- একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, নৌকা নিয়ে রাতের আঁধারে মাছ শিকার করতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিনসহ চারজন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে নৌকায় বজ্রপাত হলে দুজন মারা যান। আহত হন অপর দুজন।

নিহতদের মুখ ও বুক বজ্রপাতে পুড়ে গেছে জানিয়ে ইউপি চেয়ারম্যান জানান, আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ