বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
রোববার (১৭ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার মৃত সুজা প্রামানিকের ছেলে আলতাফ হোসেন (৬০) ও নন্দীগ্রাম উপজেলার কৈগ্রামের মথুরাপুর গ্রামের মোসলেমা খাতুন (৪০)।
স্থানীয় লোকজন, শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা নামকস্থানে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চারজন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ২ জন মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে যায়। অটোরিকশারটি পুলিশ হেফাজতে রয়েছে।