জেলার খবর

চাঁদপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মরদেহ
মরদেহ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুর থেকে লোকমান হোসেন খোকন (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ড সাফুয়া গ্রামের হাঁসের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লোকমান পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সাফুয়া গ্রামের পাটওয়ারী বাড়ির লুৎফুর রহমানের বড় ছেলে।

স্থানীয় লোকজন জানান, লোকমান হোসেন দীর্ঘ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। তাকে মাঝেমধ্যেই খুঁজে পাওয়া যায় না। এর আগেও কয়েকবার এভাবে বাড়ি থেকে বের হয়ে গেলেও কয়েক দিন পর আবার ফিরে আসতেন তিনি।

সকালে একই গ্রামের হাঁসের বাড়ির পুকুরে খোকনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর খোকনের ছোট ভাই রতন তার বড় ভাই বলে লাশটি শনাক্ত করেন।

ফরিদগঞ্জ থানার ওসি শহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন থাকায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ