জেলার খবর

নিখোঁজের ১০ দিন পর পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজের ১০ দিন পর পোশাক শ্রমিক ইমন রহমানের (২১) মরদেহ উদ্ধার করেছে আমিনবাজার নৌপুলিশ।

রোববার (১৭ জুলাই) সকালে সাভারের আমিন বাজারের কেবলারচর এলাকার তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাভারের আমিন বাজার নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইমন রহমান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজিবর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত ৭ জুলাই গাজীপুরের কালিয়াকৈর থেকে তিনি নিখোঁজ হন।

আমিন বাজার নৌপুলিশের এসআই আল মামুন জানান, গত ৭ জুলাই কালিয়াকৈর উপজেলা এলাকা থেকে ইমন নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আল মামুন বলেন, ‘স্থানীয় লোকজন একটি মরদেহ আমিনবাজার এলাকার দুবলারচরের তুরাগ নদে ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেয়। নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে জিডি সূত্রে কালিয়াকৈর থানায় যোগাযোগ করা হলে পরিবারের সদস্যরা এসে মরদেহটি নিখোঁজ ইমনের বলে শনাক্ত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত ইমনের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ