খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সদ্যসদের গোলাগুলিতে একজন মারা গেছেন। মাটিরাঙা থানা সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার (১৮ জুলাই) ভোরে উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি (ত্রিপুরা) পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে একজনের লাশ ও একটি রাইফেল পড়ে থাকতে দেখা গেছে।
তিনি বলেন, ‘নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।’
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: