জেলার খবর

ঈশ্বরদীতে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

প্রাইভেটকার
প্রাইভেটকার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাবনা-কুষ্টিয়া মহাসড়কে প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মিঠু (৪০) নামে একজন নিহত হয়েছেন।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল দেশ টিভিকে জানিয়েছেন, নিহত মিঠু সিএনজি চালক ছিলেন।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বিশ্বরোড মোড় আমন্ত্রণ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সিএনজিচালক মেহেদি পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী গ্রামের আতাউর রহমানের ছেলে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মোখলেছুর রহমান জানান, সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬ টায় ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে পাকশীর রূপপুর যাওয়ার সময় কুষ্টিয়ার থেকে আসা বিপরীতগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ও সিএনজি দুমড়ে-মুচরে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় প্রাইভেটকার ও সিএনজিতে থাকা চালকসহ সাতজন আহত হয়। দুই জনকে আগে এবং পাঁচ জনকে পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানেই সিএনজিচালকের মৃত্যু হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ