গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) উপজেলার মালিবাড়ি ইউনিয়নের টোনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল মিয়া স্থানীয় আব্দুল আজিজ রহমানের সন্তান।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল আজিজ ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে সংসার চালান। রোববার রাতে ঘরে অটোভ্যানটি চার্জে দেন। সকালে রাসেল মিয়া বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে ওই ঘরে যায়। এসময় ব্যাটারির চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু রাসেলের মৃত্যু হয়।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: