জেলার খবর

এবার চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান কর্মসূচি

 আন্দোলনরত সাত শিক্ষার্থী
আন্দোলনরত সাত শিক্ষার্থী

রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনে ছয় দফা দাবিতে এবার চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্কুল-কলেজের সাত শিক্ষার্থী। এর আগে গত ৮ জুলাই একই দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি।

সেই আন্দোলনে সংহতি জানিয়ে সোমবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি সংক্ষিপ্ত মিছিল করেন ওই সাত শিক্ষার্থী।

দাবি আদায়ে জনমত গঠনে বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। এ সময় তারা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মান (অর্থনীতি) চতুর্থ বর্ষের ছাত্র মো. হাফিজুর রহমানের নেতৃত্বে কলেজটির তিন শিক্ষার্থী ও চুয়াডাঙ্গা সরকারি ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী এতে অংশ নেন।

হাফিজুর রহমান ছাড়াও আন্দোলনে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীরা হলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুশফিকুর রহমান ও সাইফুল্লাহ আল সাদিক এবং সরকারি ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক বিদ্যালয়ের মনিরুল ইসলাম, ফাহিম উদ্দিন, মঈন আশরাফ ও মাহাবুব ইসলাম।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১.টিকিট ক্রয়ে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

২. হয়রানির ঘটনায় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।

৩.যথাযথ পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধ করতে হবে। অনলাইন কোটায় টিকিট ব্লক বা বুক করা বন্ধ করতে হবে, পাশাপাশি অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ে সর্বসাধারণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

৪.যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৫. ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তিদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়াতে হবে।

৬. ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে খাবার পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন-ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ