জেলার খবর

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি

নরসিংদীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে রায়পুরার মেথিকান্দায় এক নারী ও বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকায় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা যান।

নিহত ব্যক্তিদের মধ্যে বৃদ্ধের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মারা যাওয়া আবদুল করিম (৮০) রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ভগিরতপুর গ্রামের বাসিন্দা। অজ্ঞাতপরিচয় ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকায় বৃদ্ধ আবদুল করিম নামাজ শেষে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাড়িঁতে নিয়ে আসে।

এর আগে, দুপুরে রায়পুরার মেথিকান্দা-শ্রীনিধি রেলপথের মাঝখানে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে বিকেলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছেন দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আমরা একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ