জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত

ট্রেন
ট্রেন

নরসিংদীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ জুলাই) দুপুরে রায়পুরার মেথিকান্দায় এক নারী ও বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকায় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা যায়।

নিহতদের মধ্যে বৃদ্ধের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই বৃদ্ধ রায়পুরার পলাশতলী ইউনিয়নের ভগিরতপুর গ্রামের আবদুল করিম (৮০)। অজ্ঞাতনামা নারীর বয়স আনুমানিক ৫০ বছর।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকায় বৃদ্ধ আবদুল করিম নামাজ শেষে রেললাইনে বসে ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের নিচে তিনি কাটা পড়েন।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে আসে।

এর আগে দুপুরে রায়পুরার মেথিকান্দা-শ্রীনিধি রেলপথের মাঝখানে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে বিকেলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছেন। আমরা একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। আরেকজনের পরিচয় শনাক্তে কাজ করছি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ