জেলার খবর

স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে ৪ স্কুল শিক্ষার্থী, বন্ধ রুমে কিশোরীর লাশ

কিশোরীর লাশ
কিশোরীর লাশ

স্বামী-স্ত্রীর পরিচয়ে শরীয়তপুরের স্কুলপড়ুয়া চার বন্ধু কুয়াকাটায় বেড়াতে গিয়ে রোজগার্ডেন নামের হোটেলে উঠেছিল। ওই হোটেল থেকেই তাদের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় হোটেলের একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই কিশোরী শরীয়তপুরের ভেদরগঞ্জ পাইলট হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, পুরো বিষয়টি যাচাই করার জন্য তার সাথে থাকা তিনজনসহ হোটেলের ম্যানেজারকেও নিয়ে আসা হয়েছে।

রোববার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে চারজন আলাদা দুটি রুমে ওঠে। পরদিন সন্ধ্যায় নিহতের রুমমেট বাইরে থেকে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় হোটেলের ম্যানেজারকে ডাকা হয়। পরে জানালা ভেঙে দেখা যায়, কিশোরীর দেহ ফ্যানের সাথে ঝুলছে। এমন পরিস্থিতিতে থানা ও টুরিস্ট পুলিশে খবর দেয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

নিহত কিশোরীর মামা সজিব রায়হান জানান, বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। বান্ধবীর বাড়িতে না গিয়ে সে যে কুয়াকাটায় গিয়েছে, তা জানা ছিল না কারো। হোটেলে কিশোরীর রুমমেট ছিল যে কিশোর, সেও বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল বলে জানান তার বাবা উজ্জল খান। তবে এই দুজনের মধ্যে প্রেমঘটিত কোনো সম্পর্ক ছিল কিনা তা বলতে পারেননি কেউই।

হোটেলে ওঠা অন্য কিশোরীও বাসায় মিথ্যে বলে কুয়াকাটায় গিয়েছে বলে জানিয়েছেন তার বাবা। তিনি জানতেন তার মেয়ে স্কাউটসের ট্রেনিংয়ে আছে। এই কিশোরীর রুমমেট কিশোরও মিথ্যা বলে বাড়ি থেকে বের হয়েছে। অভিভাবকরা বলছেন, বিয়ে তো করেইনি, বরং সে খালার বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে গিয়েছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের প্রশ্ন করে বলেন, মিথ্যা পরিচয় দিয়ে হোটেলে কীভাবে রুম পেলো তারা? এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সবকিছু পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে চান তারা। জানালেন, বিশ্লেষণ শেষেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ