হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় বাবা ও ছেলে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৩৭) ও তার ছেলে মোহাম্মদ আলী (৬)।
স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, ইউসুফ আলী মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটি দোকানে বিস্কুটের বিল পরিশোধের সময় শিশুটি দৌঁড়ে মহাসড়কে চলে যায়। এ সময় বাবা তার ছেলেকে সরিয়ে আনতে গেলে সিলেটগামী অজ্ঞাত পরিচয় একটি গাড়ি দুজনকেই চাপা দেয়।
এতে শিশু মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ইউসুফ আলীর।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: