জেলার খবর

যশোরে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

৪ সন্তানের জন্ম
৪ সন্তানের জন্ম

বিয়ের আট বছর পর যশোর সদর উপজেলায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শম্পা বেগম (২৬) নামে এক গৃহবধূ। সোমবার (১৮ জুলাই) রাতে শহরের কুইন্স হাসপাতালে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।

একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শম্পা বেগমের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। প্রসূতি শম্পা বেগম উপজেলার বসুন্দিয়া এলাকার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী।

তবে একসঙ্গে চার শিশু জন্ম নেওয়ায় একটি শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই আদ্-দ্বীন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শম্পার পরিবার জানিয়েছেন, সোমবার দুপুরে শম্পার প্রসবব্যথা উঠলে তাকে দ্রুত কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে ডা. প্রতিভা ঘরাইর তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুটি ছেলে ও দুটি কন্যাসন্তান। শম্পা ও তিন শিশু বর্তমানে সুস্থ রয়েছেন।

শম্পা বেগম জানান, তার স্বামী মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি খুব খুশি। চার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কুইন্স হাসপাতালের চিকিৎসক ডা. প্রতিভা ঘরাই বলেন, নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে আদ্-দ্বীন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই শিশুটি দ্রুত সুস্থতা লাভ করবে বলে আমরা আশাবাদী।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ