জেলার খবর

নুহাশ পল্লীতে হবে জাদুঘর

হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়
হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে আঁকা ছবি দিয়ে নুহাশ পল্লীতে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে হুমায়ূন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট দুই ছেলে ও ভক্তরা।

শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের হাতে আঁকা ছবিগুলো অনেক দিন আটকে ছিল নিউইয়র্কের এক ব্যক্তির কাছে। আমরা সবগুলো ছবি হাতে পেয়েছি। এ ছাড়া হুমায়ূন আহমেদের সন্তানদের কাছে, আমার কাছে কিছু ছবি আছে। এগুলোসহ হুমায়ূন আহমেদের হাতে লেখা স্ক্রিপ্টগুলো তাঁর স্মৃতি জাদুঘরে রাখা হবে।’

হুমায়ূন আহমেদের স্বপ্ন ক্যানসার হাসপাতাল বিষয়ে শাওন বলেন, ‘আমি খুব ক্লান্ত হয়ে যাই এই প্রশ্নের উত্তর দিতে। আমার একার পক্ষে এটা করা সম্ভব না। তাঁর স্বপ্ন অনুযায়ী ক্যানসার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে হুমায়ূন আহমেদের সম্পদ দিতে তাঁর পরিবার পিছপা হবে না। তবে সুসংবাদ হচ্ছে হুমায়ূন আহমেদের আরেকটি স্বপ্ন ছিল তাঁর গ্রামের স্কুল নিয়ে। সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এ মাসেই সেটা এমপিওভুক্ত হয়েছে।’

এ দিকে সকাল থেকেই হিমু, মিছির আলী, রূপা কিংবা বাকের ভাই’য়ের নন্দিত রূপকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর পরিবার, বিভিন্ন সংগঠন ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা।

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে প্রদর্শনীহ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে প্রদর্শনী

এ ছাড়া লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল থেকে কোরআন খতমের আয়োজন করা হয়। দুপুরে সেই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুপুরে এতিমদের খাওয়ার ব্যবস্থা করা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ