চট্টগ্রামের পটিয়ায় তেলবাহী লরির চাপায় সাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের ভাইয়ারদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার কাউসার উদ্দিন ইমন (২০) ও চন্দনাইশ উপজেলায় মামুনুর রশীদ শাওন (২১)। মামুনের বাড়ি চন্দনাইশ উপজেলায় হলেও তিনি কচুয়াই গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মামুন চন্দনাইশের বিজিসি ট্রাস্ট কলেজের শিক্ষার্থী।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম শহর থেকে তেলবাহী লরি কক্সবাজার দিকে যাচ্ছিল। দুই শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে বাইপাস রোড পার হয়ে পটিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ভাইয়ার দিঘী এলাকায় তাদের তেলবাহী লরি চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় লরি চালক ও লরি আটক রয়েছে।