জেলার খবর

নেত্রকোণায় নদীতে গোসলে নেমে প্রাণ গেলো দুই শিশুর

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোণার বারহাট্টায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুরা গ্রামের নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- ডেমুরা গ্রামের জিলা মিয়ার ছেলে হাসান মিয়া (৬) ও ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের রঙ্গু মিয়ার মেয়ে চাঁদমনি (৭)। চাঁদমনি হাসানের ফুফাতো বোন। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় লোকজন জানান, সকালে শিশু হাসান ও চাঁদমনি দুইজনে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের দুইজনকেই বাড়ির পাশের নদীতে মৃত অবস্থায় পাওয়া যায়।

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ