চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে আবদুর রশিদ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রশিদ, একই এলাকার আবদুল নবীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার ভোরে তিন থেকে চারটি হাতি মীরেরখীল নবী মাস্টার বাড়ি এলাকায় এসে হানা দেয়। একপর্যায়ে হাতিগুলো দিনমজুর আব্দুর রশিদের বাড়ির আশপাশে তাণ্ডব চালাচ্ছিল। এসময় ফজরের নামাজের জন্য আব্দুর রশিদ ঘরের বাইরে বের হলে হাতির আক্রমণের মুখে পড়েন তিনি। একটি বন্যহাতি তাকে পা দিয়ে পিষ্ট করে হত্যা করে।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: