জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

যে কারণে ভাঙা হলো সাবেক এমপি গোলাম মাওলা রনির বাড়ি

গোলাম মাওলা রনির বাড়ি
গোলাম মাওলা রনির বাড়ি

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনির গলাচিপা উপজেলার উলানিয়া বাজারের দোতলা বাড়িটি ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন।

প্রশাসনের অভিযোগ, বাড়িটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিলো।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পটুয়াখালী জেলা প্রশাসন বাড়িটি ভেঙে দেয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার ওই জমি এক বছর মেয়াদে বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দোতলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে সাবেক এই সংসদ সদস্যের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন অভিযান চালায়।

তবে সাবেক এমপি গোলাম মাওলা রনি এ প্রসঙ্গে বলেন, ‘এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমরা এখানে বসবাস করছি। সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও কীভাবে তারা আমার বাড়িঘর ভাঙছে তা আমি জানি না। আগামীকাল আমি আদালতকে বিষয়টি অবহিত করব।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার জানান, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিশেষ কোনো ব্যক্তির স্থাপনা নয়, অভিযানে উলানিয়া বাজারের ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৩০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত হচ্ছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ