জেলার খবর

বরিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার ( ২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন-অটোরিকশা চালক হাসিব খান (২৫), পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের আমির খলিফা (৬০) ,সোহাগ সিকদার (৩০) এবং দুইবোন তানজিলা (৩৫) ও সাথী (২৫)। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন নিহত সাথীর দেড় বছরের মেয়ে ফারহানা।

বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউ‌দ্দিন মিলন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, যাত্রীবাহী একটি মিনিবাস পটুয়াখালী থে‌কে ব‌রিশা‌লের দি‌কে যা‌চ্ছিল। পথে বিপরীত ‌দিক থেকে আসা ব‌্যাটা‌রিচা‌লিত এক‌টি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দুই নারীসহ তিনজ‌ন নিহত হয়। এসময় আহত হয় এক শিশুসহ তিনজন। তা‌দের ব‌রিশা‌ল শের-ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হলে সেখানে ডা. দু'জনকে মৃতু ঘোষণা করেন।

বাকেরগঞ্জ সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর দুপুর দেড়টার দিকে দুজনকে মৃতু ঘোষণা করা হয় বলে জানান ডা. রেজাউল করিম সিকদার।

ওসি আলাউ‌দ্দিন মিলন জানান ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ