জেলার খবর

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামের ফটিকছড়িতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অনিরুদ্ধ ইসলাম অভি (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) বিকেলে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নন্দীর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অভি মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া পোদ্দার তালুক এলাকার অদুমিয়া চেয়ারম্যান বাড়ির নজরুল ইসলামের ছেলে।

অভির বন্ধু সাদমান বলেন, বুধবার বিকেলে দুটি মোটরসাইকেলযোগে মিরসরাই-নারায়নহাট সড়ক দিয়ে ফটিকছড়িতে চা বাগানে ঘুরতে যান অভি ও আরও ৩ বন্ধু। ওইদিন বিকেলে ভুজপুর নন্দী স্কুলের সামনে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অভির মাথা ও পায়ে প্রচণ্ড আঘাত লাগে। এসময় আজিম উদ্দিন নামে আরেকজন আহত হয়।

গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে অভিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভি সীতাকুণ্ড বিজয়স্বরণী কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল ফায়হাত সংগ্রাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে কয়েক বন্ধুসহ বেড়াতে গিয়ে আমার খালাতো ভাই অভি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ