গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবু তালেব মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল এলাকায় ট্রেন লাইন পার হবার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব মোল্লা উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামের ইসহাক মোল্লার ছেলে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: