মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল সরদার(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১জুলাই) দুপুরে কালকিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের লক্ষ্মীপুর পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল সরদার পখিরা এলাকার মৃত বদিউজ্জামান সরদারের ছেলে।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এস আই) মো. লোকমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে ঘরে একটি বৈদ্যুতিক বাতির সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তার বাবুল সরদারের হাতে লাগে। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: