গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে নসিমন গাড়ির পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুরজ মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।
স্থানীয়রা জানিয়েছেন, ১৪ জন নির্মাণ শ্রমিক ও ঢালাইমেশিন বোঝাই নসিমন গাড়িটি কাগদী রেল ক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে পার হওয়ার সময় রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন।
আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।