জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আহত তিন

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন মাঝিসহ অন্তত তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

১৪ আর্মড পুলিশের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ৯টার দিকে উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, মোঃ হোসেন আলী, হেড মাঝি, ক্যাম্প-৪, ব্লক-ডি এবং এফ, রশিদ আলম, ক্যাম্প-৪, ব্লক-এফ/১১, নূর হোসেন, ক্যাম্প-৪, ব্লক-এফ/১১।

তাদেরকে গণ স্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে মোঃ হোসেন আলী মাঝির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

পুলিশ সুপার নাইমুল হক জানান, ৪নং ক্যাম্পে কথিত আরসার দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ