জেলার খবর

নিকলী হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিকলী হাওর
নিকলী হাওর

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় হাওরের পানিতে তলিয়ে যাওয়া তুহিন (২৫) ও হাসিব (২৬) নামে দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশের বাড়ি ঢাকায়। জীবিত উদ্ধার হওয়া তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আর হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিয়ে নিকলী থেকে ফোন আসে হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। কিশোরগঞ্জ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে পথে ফোন আসে নিকলী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী একজনকে মৃত ও দুইজনকে জীবিত উদ্ধার করেছে। পরে ডুবুরি দল স্টেশনে ফিরত আসে। জীবিত উদ্ধার দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ