জেলার খবর

শনিবার সাগরে নামবেন জেলেরা

 ফাইল ছবি
ফাইল ছবি

সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ২৩ জুলাই মধ্যরাত থেকে। আর এতেই দীর্ঘ ৬৫ দিন পর ফের কর্মব্যস্ত হয়ে পড়ছেন ভোলার ৬৩ হাজার জেলে।

জানা যায়, শুধু সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন ভোলায় এমন নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৪ জন। যারা গত ২০ মে থেকে বেকার দিন পার করে আসছেন। ৬৫ দিনের দীর্ঘ অপেক্ষার পর ফের কর্মব্যস্ত হয়ে পড়বেন জেলেরা।

তাই আগে থেকেই জাল, ফিশিং বোর্ডসহ নানা উপকরণ নিয়ে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা। অভাব অনাটনের পর ঘরে ফিরবে স্বচ্ছলতা এমনটাই মনে করছেন জেলে পাড়ার বাসিন্দারা।

পাতার খাল এলাকার জেলেরা গণমাধ্যমকে জানান, তারা এত দিন সাগরে যাননি। শনিবার (২৩ জুলাই) থেকে মাছ ধরা শুরু হবে। ১৯ জন জেলে নিয়ে আমরা মাছ শিকারে যাবেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ গণমাধ্যমকে বলেন, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় এ বছর ইলিশের উৎপাদন বাড়বে। ইলিশ ধরার নিষেধাজ্ঞা সময়ে আমরা নিবন্ধিত প্রত্যেক জেলেকে ৮৬ কেজি করে চিল দিয়েছি। ইতমধ্যে ৫০ কেজি করে চিল বিতরণ সম্পন্ন হয়ে বাকি চালও বিতরণ করা হবে।

ইলিশসহ ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ