জেলার খবর

নির্বাচন নিয়ে কোন ধরনের সংকট নেই : হানিফ

মাহবুব-উল-আলম হানিফ
মাহবুব-উল-আলম হানিফ

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধরনের সংকট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (২২ জুলাই) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, ‘নির্বাচন নিয়ে আমি কোন সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনো দেড় বছর বাকী। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অধিক গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার বিষয়ে পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। কোন দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে, তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না, এমনটাও নয়।

মাহবুব উল আলম হানিফ বলেন, যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ