জেলার খবর

রোহিঙ্গাদের অবৈধভাবে নিবন্ধনকৃত সিম সরবরাহে গ্রেফতার ৫

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিক্রি চক্রের প্রধানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাবের সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক। আটককৃতরা হলেন- জয় বিশ্বাস (২৪), মো. জাহিদ (১৯), মো. ইলিয়াছ (২৭), মো. ফারুক (১৯) ও সুজন সাহা (৩০)।

সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক গণমাধ্যমকে বলেন, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিতো চক্রের সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছি।

তিনি আরও বলেন, চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ