জেলার খবর

২০৩০ সালেই উচ্চমধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ

 ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ২০৩০ সালেই বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে। এমনটাই জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (২৪ জুলাই) দুপুরে কুমিল্লা আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ১১ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চবার্ষিক কর্ম পরিকল্পনার মাধ্যমে বর্তমানে নিম্ন মধ্যম আয়ের তালিকায় আছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে তা উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষে এগুচ্ছে সরকার।

তিনি আরো বলেন, মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে মাথাপিছু আয়ের প্রয়োজন ৪ হাজার মার্কিন ডলার। সেটা বাস্তবায়ন হবে ২০৩০ সালের মধ্যেই।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর একটি জরাজীর্ণ রাষ্ট্রকে স্বল্প সময়ের মধ্যে স্বচ্ছল রাষ্ট্রে পরিণত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ২০৩০ সালে তার (প্রধানমন্ত্রীর) নেতৃত্বেই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর নির্বাচনের পর বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তারপর ১৯৭১ সালে যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশে স্বাধীনতা এসেছে। তাহলে স্বাধীনতার ঘোষণা নিয়ে এত বিতর্ক কেন? এটা নিয়ে তো বিতর্ক থাকার কথা নয়!

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ