জেলার খবর

ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

গাজীপুরের কড্ডাতে পণ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সামান আলীর ছেলে মাসুদ (২৩) ও একই এলাকার সাত্তারের ছেলে মো. রাহুল (২৪)।

জিএমপির কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক গণমাধ্যমকে জানান, রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে মোটরসাইকেলটি গাজীপুর হতে কোনাবাড়ির দিকে আসছিল। কড্ডা এলাকায় পৌঁছালে একইগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ আরোহী মারা যায়।

তিনি আও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ