গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে হাত-পা ও কোমরে ইট বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় একটি পুকুরে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের হাত-পা এবং কোমরে ইট বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে কোমরে ইট বেঁধে ডুবিয়ে দিয়েছে।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: