জেলার খবর

সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাই নিহত

ফেনী শহরে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণ
ফেনী শহরে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণ

ফেনী শহরের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়ক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাই নিহত হয়েছেন। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।

তিনি জানান, দীর্ঘ সময় ভবনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদেরকে জানানো হয়। সেখানে সিসি-ক্যামেরা রয়েছে। তারা তদন্ত করেছেন।

নিহতদের নাম আব্দুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সী ও মনিরুজ্জামান মুন্সি। তাদের বাড়ি বাগেরহাট জেলায়।

এ বিষয়ে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিল গণমাধ্যমকে বলেন, গত দুই বছর ধরে তারা এখানে রয়েছেন। তবে মাঝেমধ্যে তাদেরকে মসজিদে দেখতাম, আমি বাড়ির মালিক রুহুল আমিনকে চিনি। তবে তাদের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ