জেলার খবর

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ২

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেঘনা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে নেওয়া হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি বলেন, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুই জন নিহত হন। নিহতদের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে এক জন নারী ও এক জন পুরুষ রয়েছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ