জেলার খবর

চবি ছাত্রীকে যৌন নিপীড়নে গ্রেপ্তার পাঁচজন রিমান্ডে

গ্রেপ্তার চারজন
গ্রেপ্তার চারজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াসমিন শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে আদালতে আসামিদের জামিন ও রিমান্ড নামঞ্জুরের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী।

এর আগে সোমবার (২৫ জুলাই) হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেপ্তাকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন।

চবি ক্যাম্পাসে গত ১৭ জুলাই রাতের ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। তারা হলেন, আজিম হোসাইন, নুর হোসেন শাওন, নুরুল আবছার বাবু, মাসুদ রানা ও সাইফুল। এরমধ্যে দুইজন চবির শিক্ষার্থী আর দুইজন হাটহাজারী সরকারি কলেজের।

গত ২৩ জুলাই ঘটনার মূল অভিযুক্ত ছাত্রলীগকর্মী আজিমসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত শনিবার সন্ধ্যায় সাইফুল নামে আরেকজনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

এ ঘটনায় হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর চবির দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ