জেলার খবর

ছিনতাই করতেই শাবিপ্রবি শিক্ষার্থীকে হত্যা: পুলিশ

সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ
সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ

ছিনতাই করতেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন জনের সম্পৃক্ততাও পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

বুধবার (২৭ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

বুলবুলকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুল ইসলাম (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)। তাদের সবার বাড়ি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী টিলারগাঁও এলাকায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল।ঘটনার দিন রাতেই প্রথমে আবুল হোসেনকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন রাতে কামরুলকে গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদ হাসানকেও গ্রেপ্তার করা হয়। এরপর আজ (বুধবার) সকাল ১১টার দিকে কামরুলকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় কামরুলের ঘরের সানসেটের ভেতর থেকে একটি চাকু ও নিহত বুলবুলের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।’

পুলিশের উপকমিশনার বলেন, ‘ঘটনার পরপরই আমরা তদন্তে নামি। তদন্তের এক পর্যায়ে সন্দেহজনক তিন আসামিকে গ্রেপ্তার করি। এদের মধ্যে একজন খুনে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি পরে আরও দুজন জড়িত থাকার তথ্য দেন। এই তিনজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেসবাদ করা হয়েছে।’

বুলবুল হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কিনা বা এর পেছনে অন্য কোনো মোটিভ আছে কিনা সে বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে বলেও জানান আজবাহার আলী শেখ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ