জেলার খবর

বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেবে শাবিপ্রবি

শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ
শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ

ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আগামী সপ্তাহেই বুলবুলের পরিবারের কাছে এ টাকা পৌঁছে দেওয়া হবে বলে বুধবার (২৭ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসের বেশিরভাগ জায়গায়ই ক্লোজড সার্কিট ক্যামেরা আছে। যেসব জায়গায় এখনও ক্যামেরা নেই দ্রুত সেসব স্থানে ক্যামেরা বসানো হবে।’

এই হত্যাকাণ্ডের ঘটনাকে দুঃখজনক অখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন উপাচার্য।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাজিকালুর টিলায় ছুরিকাঘাতে খুন হন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমদ। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চার দফা দাবিতে বিক্ষোভ করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

চার দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি ছিলো নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। আল্টিমেটামের নির্ধারিত ২৪ ঘন্টা পেরোনোর পরপরই সংবাদ সম্মেলনে এসে বুলবুলের পরিবারকে সহায়তা প্রদানের ঘোষণা দেন উপাচার্য।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ