জেলার খবর

ঠাকুরগাঁওয়ে গুলিতে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি

গুলিতে নিহত শিশুকে কোলে নিয়ে বিক্ষোভ
গুলিতে নিহত শিশুকে কোলে নিয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে শিশু নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘বিষয়টি আসলে দুঃখজনক। সুষ্ঠু তদন্তের জন্য আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। এক সপ্তাহের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। শোকসন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সব সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে।’

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ফলাফল ঘোষণা শেষে কেন্দ্র ত্যাগ করার সময় পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা আমাদের মোবাইল টিম ও সদর সার্কেলের ওপর হামলা করে। কিছু সময় অতিক্রম হওয়ার পর পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে যায়। আমাদের সদস্যদের ওপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে। এতে পরিবেশ আরও বেশি খারাপ হওয়ায় জান-মালের রক্ষার্থে পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছোড়ে।’

পুলিশ সুপার আরও বলেন, আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় দুবছর বয়সী শিশু মারা যায়। আসলে কীভাবে মারা গেলো এটি এখনো জানা যায়নি। এটির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে দাফন কাজ শেষ করা হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ