জেলার খবর

সিরাজগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়েকে হত্যার দায়ে বাবা বদিউজ্জামানকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

বদিউজ্জামান বেলকুচি উপজেলার মুকন্দগাতি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বদিউজ্জামান ও সুন্দরী খাতুনের সংসারে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। দ্বিতীয় দফায় সুমাইয়া নামে আরও একটি কন্যা সন্তান জন্ম হওয়ায় বদিউজ্জামান অসন্তুষ্ট ছিল। তিনি তার স্ত্রীকে মাঝে মধ্যেই ওই কন্যাকে মেরে ফেলার হুমকি দিতেন।

২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে তিনি ৯ মাসের কন্যাকে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় সুন্দরী খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বদিউজ্জামানকে পুলিশ গ্রেফতার করে। শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর বদিউজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ