জেলার খবর

ছাগল চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতা কারাগারে

মো. রেজাউল করিম রাজন
মো. রেজাউল করিম রাজন

পটুয়াখালীর দুমকিতে প্রতিবেশীর ছাগল জবাই করে খাওয়ার অভিযোগে মো. রেজাউল করিম রাজন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রাজনকে জেল হাজতে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে আবু গাজী তার বসতবাড়ির পশ্চিম পাশের নিজ জমিতে মাটি দিয়ে ভরাট করে বাঁধ দেন। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজন ওই বাঁধ কাটতে যান। তখন আবু গাজী বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাজন তার হাতে থাকা দা দেখিয়ে খুন করার হুমকি দিয়ে চলে যান।

এর পর ঐদিন বিকেলে আবু গাজীর গৃহপালিত একটি ছাগল আওয়ামী লীগ নেতা রাজনের বাড়িতে গেলে পূর্ব শত্রুতার জেরে তিনি ছাগলটি জবাই করে ফেলেন। আবু গাজী বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজন উল্টো তাকে গালমন্দসহ খুন জখমের হুমকি দেন এবং নানা ভয়ভীতি দেখান।

ঘটনার পরিপ্রেক্ষিতে ঐদিন রাতে আবু গাজী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা রাজনের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রাজনকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ