জেলার খবর

আবাসিক হোটেল থেকে ১০ শিক্ষার্থী আটক

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পাবনা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে শহরের সোনাপট্টির একটি গলিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকরা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, অনৈতিক কর্মকাণ্ড হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ জনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, পাবনার আবাসিক হোটেলগুলো যেন অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। শহরের বেশিরভাগ হোটেলেই ঘণ্টাপ্রতি উচ্চমূল্যে চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে চলছে এসব ব্যবসা। এনিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে। এরপর থেকে শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চলছে।

কয়েক মাস আগে এই হোটেলের শাখা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার ইভনিং টাচ আবাসিক হোটেল-২ এ অভিযান চালায় পুলিশ। সেখান থেকেও বেশ কয়েকজন তরুণ-তরুণীকে আটক করা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ