জেলার খবর

গাংনীতে বজ্রপাতে দুই কৃষক নিহত

বজ্রপাত
বজ্রপাত

মেহেরপুরের গাংনীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামের কৃষক আকরাম সরকার (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)।

অন্যদিকে, আহতরা হলেন ব্রজপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন জানান, দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাড়াভাঙা মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজিপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও মুন্নাফ আলী কৃষি কাজ করছিলেন।

এ সময় হঠাৎ বজ্রপাতে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ