জেলার খবর

পুকুরে গোসলে নেমে প্রাণ গেলো দুই ভাইয়ের

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে পানিতে গোসল করতে নেমে আব্দুল কাইয়ুম ফাহমিদ (৯) ও আব্দুর রহমান ফাওয়াজ (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাই।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া আব্দুল কাইয়ুম ফাহমিদ সোনাপুর মসজিদ বাড়ির জালাল উদ্দীনের ছেলে। অন্যজন স্থানীয় বেলাল উদ্দিনের ছেলে। তারা সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, দুপুরে সোনাপুর দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটির তদন্ত করা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ