জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

মাইক্রোবাসটিকে এক কিলোমিটার ঠেলে নেয় ট্রেন

দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে
দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাইক্রোবাসটিকে ধাক্কা দেওয়া ট্রেনটির নাম মহানগর প্রভাতী। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই মারাত্মক ছিল যে মাইক্রোবাসের অধিকাংশ যাত্রী প্রাণ বাঁচানোর চেষ্টাও করতে পারেননি। তাদের প্রায় এক কিলোমিটার ঠেলে নেয় ওই ট্রেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার (২৯ জুলাই) বেলা দেড়টার দিকে মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে।

কবির হোসেন বলেন, ‘হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়। তারা খৈয়াছড়া ঝরনা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফিরছিলেন।’

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি দূরে চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে যায় বলে তিনি জানান।

এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।

দুর্ঘটনা

দুর্ঘটনা

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেনের দাবি, মাইক্রোবাসটি যখন রেললাইনের কাছে পৌঁছায় তখন গেট ফেলা ছিল।

তিনি বলেন, ‘খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন, ট্রেন আসার আগেই গেট ফেলা ছিল। কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ