জেলার খবর

পাচারকালে চার কিশোরী উদ্ধার

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী নগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে পাচারকালে গত ৩ দিনে ৪ কিশোরীকে (স্কুল শিক্ষার্থী) উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে এক নারীকে। চাঁদনী (৩০) নামে গ্রেফতার ওই নারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুরের সুরুজ আলীর স্ত্রী।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল ইসলাম শুক্রবার (২৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে জানান, গত ২৬ জুলাই সকালে ৪ কিশোরী (স্কুল শিক্ষার্থী) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকালে তারা বাড়ি ফিরে না এলে তাদের অভিভাবকরা খোঁজ-খবর শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের জানান, চাঁদনী নামের এক নারীসহ ওই চার কিশোরী মহিষবাথান কলোনির উত্তর পাশের গেট দিয়ে যেতে দেখেছে।

পুলিশ কর্মকর্তা জানান, পরে চাঁদনীর স্বামীর কাছে গিয়ে জানতে পারেন চাঁদনী কাউকে না জানিয়ে প্রায়ই ঢাকায় যায় এবং ১০-১২ দিন পর ফিরে আসে। চাঁদনীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। কিশোরীদের অভিভাবকদের ধারণা আসামি চাঁদনীসহ তার সহযোগীরা তাদের পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে গেছে। এক কিশোরীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

তিনি আরও জানান, মামলার পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই সজীবুল ইসলাম ও তার টিম অভিযান শুরু করে। ওই টিম বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে সাভার মডেল থানার সহায়তায় চাঁদনীকে গ্রেফতার করে এবং ৪ কিশোরীকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি যৌন কার্যকলাপের জন্য কিশোরীদের পাচারের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ